
নিজস্ব প্রতিবেদক
পরিবহন শ্রমিক ও অসহায় মানুষের মাঝে ইফতার পৌঁছে দিয়েছেন কুমিল্লার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা। শুক্রবার বিকালে কুমিল্লা টমছমব্রীজ এলাকার বিভিন্ন সড়কে দুই শতাধিক ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চালক, শ্রমিক ও অস্বচ্ছল মাঝে ইফতার বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মহামারি করোনা পরিস্থিতি ও পবিত্র মাহে রমজান উপলক্ষে গত কয়েকদিনে ধরে অসহায়, ভাসমান ও অস্বচ্ছল মানুষের মাঝে ইফতার ও খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। সর্বশেষ তিনি সড়কে সড়কে পরিবহন চালক, শ্রমিক ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেছেন। এই ইফতার বিতরণ করেন ছাত্রসমাজের এক তরুণ দল।
এর আগে সাংসদ সীমা নিজেই রাতের আঁধারে অলি গলিতে ঘুরে অস্বচ্ছলদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দেন।
এছাড়া, কুমিল্লা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার পক্ষ থেকে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে ছাত্র সমাজ ও আওয়ামী লীগের সংগঠনের নেতৃবৃন্দ ইফতার বিতরণ করে যাচ্ছে।