
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর ও জেলা ছাত্রলীগের কেক কাটা ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর মডার্ন কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।
এসময় বিশেষ অতিথি ছিলেন, এফবিসিসিআই’র পরিচালক সিআইপি মাসুদ পারভেজ খান ইমরান। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।