
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। যার কারণে সন্ধ্যার পর থেকে জুড়ে বসতে থাকে শীত। রাত যত বাড়তে থাকে তাপমাত্রাও তত কমতে থাকে। শুরু হয় শীতে তীব্রতা। এই মৃদু শৈত্যপ্রবাহ চলবে ডিসেম্বর শেষে পুরো জানুয়ারী মাস জুড়ে। শীতের এই মৌসুমে কুমিল্লায় সর্বনিন্ম ৯.৩ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে আসে। ৯.৩ থেকে ১০.১৬ ডিগ্রি সেলসিয়াসে উঠা নামা করলেও সর্বশেষ সোমবার সকালে তাপমাত্রা ছিল ১১.০০ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রাতে কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কুমিল্লায় চলমান মৃদু শৈত্যপ্রবাহের পর তাপমাত্রা আরও কমে মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। জানুয়ারী মানুষে কুমিল্লায় সবচেয়ে বেশি শীত পড়ে। আশঙ্কা করা হচ্ছে জানুয়ারীতে তাপমাত্রা আরও কমতে পারে। কুমিল্লায় অন্যান্য শীতের মৌসুমগুলোতে মাঝারি শৈত্যপ্রবাহে নেমে আসে। যা রেকর্ড করা হয়েছে ৬-৮ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও জানান, এই ঋতুতে দিনের তুলনায় রাত বড়। শৈত্যপ্রবাহ বা কুয়াশার কারণে সূর্যের কিরণ বাঁধাগ্রস্ত হয়। যার কারণে বিকেল থেকেই শীত অনুভব হতে শুরু করে। সন্ধ্যার পর থেকে শুরু হয় শীতের তীব্রতা। আবার কুয়াশা বেধ করে দিনের বেলায় সূর্যের কিরণ দেখা দিলে স্বাভাবিকভাবে তাপমাত্রা বেড়ে ২৫-২৬ ডিগ্রি তাপমাত্রায় উঠানামা করে।