
নিজস্ব প্রতিবেদক
বার্ডের ভৌত সুবিধাদি উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নয়নকৃত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর প্রশিক্ষণ ব্যবস্থাপনা সিস্টেম সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বার্ড ও ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর, এটুআই, আইসিটি বিভাগের এর উদ্যোগে এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচায্য এমপি’র প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন।
বক্তব্যে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচায্য বলেন, পল্লী উন্নয়নের পথিকৃত প্রতিষ্ঠান বার্ড এখন প্রশিক্ষণ ব্যবস্থাপনা সিস্টেম সফটওয়্যার বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বার্ডে মহাপরিচালক মোঃ শাহজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ রেজাউল আহসান।
এছাড়াও ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন এটুআই এর প্রকল্প পরিচালক ড. আবদুল মান্নান, বিয়ামের মহাপরিচালক ড. এম. মিজানুর রহমান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অন্তর্গত বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানগণ।
বিশেষ অতিথি’র বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন, প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কার্যক্রম ডিজিটালাইজেশনে বার্ড নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালন করছে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ রেজাউল আহসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এই সফটওয়্যার উদ্বোধন বিশেষ তাৎপর্য বহন করে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অন্তর্গত প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ সরকারের প্রায় ১২০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এই সফটওয়্যার বাস্তবায়ন করতে পারলে সরকারের বিপুল পরিমান সাশ্রয় হবে এবং সেবা সহজীকরন হবে।
বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ ২০২১ রূপরেখা এবং সাথে সামঞ্জস্য রেখে বার্ডের ভৌত সুবিধাদি উন্নয়ন প্রকল্পের আওতায় বার্ড অটোমেশন সংক্রান্ত একটি ইআরপি সফটওয়্যার উন্নয়নের উদ্যোগ নেয়া হয়। ইআরপি সফটওয়্যার উন্নয়ন কার্যক্রম সমন্বয় করছেন বার্ডের যুগ্ম পরিচালক রঞ্জন কুমার গুহ। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, এটুআই, আইসিটি বিভাগের সার্বিক সহায়তায় ইআরপি সফটওয়ারটি উন্নয়ন করা হয়েছে।
বার্ডের সহকারী পরিচালক জনসংযোগ আবদুল্লাহ-আল-মামুন জানান, গত ২২ আগস্ট ২০১৭ তারিখে ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব ও সফটওয়্যারটির ডিজাইন করা হয়।