
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার চৌয়ারায় প্রকাশ্যে সন্ত্রাসীদের হাতে নিহত চাঞ্চল্যকর জিল্লুর রহমান চৌধুরী জিলানী হত্যা মামলার তদন্তকারী সংস্থা পরিবর্তন করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানা পুলিশের তদন্তের পর প্রায় ৩ সপ্তাহ পর এবার পিবিআই কুমিল্লাকে হত্যা মামলার তদন্তভার দেওয়া হয়েছে।
তদন্তভার বুঝিয়ে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার নতুন তদন্ত কর্মকর্তা পিবিআই কুমিল্লার পরিদর্শক বিপুল চন্দ্র। তিনি জানান, মঙ্গলবার মাত্র আমরা মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছি। আশাকরি ভালোকিছু ফলাফল দিতে পারবো।
মামলার বাদী জানান, সাংবাদিকদের মাধ্যমে মামলা পিবিআইতে যাওয়ার খবর জেনেছি। পুলিশ তো ২০ দিনেও মামলার প্রধান আসামিদের কাউকে গ্রেফতার করতে পারেনি। আশা করি এবার পিবিআই আসামিদের গ্রেফতারে সফল হবে।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর দিতের আলোতে প্রকাশ্যে জিল্লুর রহমান জিলানীকে তার স্কুলশিক্ষিকা স্ত্রীর সামনে তিনটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসী ধারালো চাপাতি, ছোরা, ডেগার, ছেনি দিয়ে কুপিয়ে আহত করে। পরবর্তীতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর জিল্লুুরের মৃত্যু। এরপর নিহত জিল্লুর ভাই ইমরান হোসেন সিটি করপোরেশনের সরকারদলীয় দুই বর্তমান কাউন্সিলর ও স্থানীয় সাবেক কাউন্সিলরসহ ২৪ জনের বিরূদ্ধে মামলা করেন।
জিল্লুর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গ্রামের প্রয়াত মোখলেছুর রহমান চৌধুরীর ছেলে।