
নিজস্ব প্রতিবেদক
ঈদ বাজারে নিষিদ্ধকৃত ও ক্ষতিকর প্রসাধনী ও কসমেটিকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বিএসটিআই। কুমিল্লা নগরীর ইপিজেড ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ২৫টির অধিক কসমেটিক দোকানে ক্ষতিকর ত্বক ফর্সাকারী স্কিনক্রিম এর বিষয়ে সচেতনতামূলক সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিএসটিআই কর্তৃক নিষিদ্ধকৃত স্কিন ক্রিম সমূহের তালিকা, ক্ষতির কারণ ও নেতিবাচক প্রভাব সংবলিত লিফটেট বিতরণ করা হয় এবং দোকান সমূহে এসম্পর্কিত স্টিকার য়লাগানো হয়। উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন বিএসটিআই কুমিল্লা অফিসের অফিস প্রধান ও উপপরিচালক(সিএম) কে এম হানিফ।
অভিযানে উপস্থিত ছিলেন, বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা আফসানা হোসেন, ফিল্ড অফিসার (সিএম), কাজী মোঃ শাহান।