
নিজস্ব প্রতিবেদক
নানা আয়োজনের মধ্যদিয়ে কুমিল্লা সেনানিবাসে পালিত হলো সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে কুমিল্লা সেনানিবাস এম আর চৌধুরী প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এসময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা সংসদ সদস্য এড. আবুল হাশেম খান, এমপি রাজি মোহাম্মদ ফখরুল, এমপি নাসিমুল আলম নজরুল এমপি, এমপি ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সংসদ বিষয়ক আঞ্জুম সুলতানা সীমাসহ বেশ কয়েকজন সংসদ সদস্য।
সশস্ত্র বাহিনী দিবস প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, শেখ হাসিনার মত নেতা না থাকলে এ দেশে উন্নয়ন হয়না, প্রমাণিত সত্য। বাঞ্ছারামপুরের ঘটনাটি সাজানো, বানানো বাস্তবে সত্য নয়।
সোমবার (২১ নভেম্বর) বিকেলে কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা এরিয়া কমান্ডার ,৩৩ পদাতিক ডিভিশন জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান এসইউপি, এডব্লিউসি, পিএসসি।
এছাড়াও বৃহত্তর কুমিল্লা, ফেনী, চাদঁপুর, নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর জেলার এমপি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা সহ, মুক্তিযোদ্ধা পরিবারবর্গ, সেনাবাহিনী ও প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।