
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় খুন করে ছিনতাই করার অপরাধে দুজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এসময় দুজনের এক লাখ টাকা করে জরিমানা ও বাকি আরেক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা ও দায়রা জজ ৪থ আদালতের অতিরিক্ত দায়রা জজ সেলিনা আক্তার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন হলেন— লক্ষ্মীপুর জেলার বাসিন্দা আহসান উল্লাহ ও চট্টগ্রাম জেলার বাসিন্দা মোহাম্মদ হোসেন ওরপে আবুল হোসেন ও ১০ বছরের কারাদণ্ড পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা শামছুল হক।
কোর্ট পরিদর্শক মুজিবুর রহমান বলেন, ২০০৬ সালে চৌদ্দগ্রাম উপজেলার একটি হত্যা করে ছিনতাইয়ের মামলায় দুজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সেই সাথে জড়িত আরেকজনের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।