ঢাকা | | বঙ্গাব্দ

মুরাদনগরে ট্রাক্টর উল্টে পানিতে ডুবে ৩ শ্রমিক নিহত

author
Reporter

প্রকাশিত : Mar 10, 2026 ইং 135 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় ট্রাক্টর উল্টে পানিতে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (৯ এপ্রিল) ভোর ৫ টায় জেলার মুরাদনগর উপজেলার মোচাগাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার বল্লববাড়িয়া এলাকার মো. বাবুল মিয়া (২২), মো. হাসান(২৩), মো. টুটুল (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাখরনগর থেক রোয়াচালা এলাকায় যাচ্ছিল ট্রাক্টরটি। পথে মোচাগাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এসময় ট্রাক্টর চালক ও তার সাথে থাকা দুজন শ্রমিক ট্রাক্টরের নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা এসে তাদের মৃত উদ্ধার করে। তারা রোয়াচালা এলাকার একটি ভাটায় ইট আনার জন্য যাচ্ছিল।

মুরাদনগর থানার ওসি আবুল হাসিম বলেন, তারা যে রাস্তা দিয়ে আসছিল ওই রাস্তাটা ভাঙা ছিল। তাই ট্রাক্টরটি উল্টে খালের পানিতে পড়ে যায়। তারা ট্রাক্টরের নিচে আটকে যাওয়াতে শ্বাস বন্ধ হয়ে মারা যায়। স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। তাদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করার ব্যবস্থা করা হচ্ছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS