ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় মাদ্রাসা ছাত্রীকে ধান ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা

author
Reporter

প্রকাশিত : Apr 23, 2026 ইং 153 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় চান্দিনায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মাদ্রাসায় পড়ুয়া ১১ বছরের ছাত্রীকে ধানের ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৪৫ বছর বয়সী এক কাঠ মিস্ত্রির বিরুদ্ধে। কাঠ মিস্ত্রি নবী হোসেন বর্তমানে পালাতক রয়েছে। তার বিরুদ্ধে শিশুর মা বাদি হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারি পরীক্ষার সময় ভুক্তভোগি শিশু উপস্থিত চিকিৎসক ও পুলিশের কাছে ধর্ষণের চেষ্টার জবানবন্দি দেন। 

সূত্র জানায়- কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার গ্রামের এক ছাত্রীকে কুমিল্লা নগরীর একটি মহিলা মাদ্রাসায় ভর্তি করে তার অভিভাবক। গত ৩ নভেম্বর বিকেলে ওই ছাত্রী তার অপর এক বান্ধবীকে সাথে নিয়ে মাদ্রাসা থেকে বাড়ির আসার উদ্দেশ্যে কুমিল্লা শাসনগাছা বাস স্টেশন থেকে বাসে উঠে। ওই বাসে ছিলেন একই গ্রামের নবী হোসেন নামের এক কাঠ মিস্ত্রি। 

বাসটি চান্দিনা স্টেশনে আসার পর ওই ছাত্রীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অপর বান্ধবীকে তার বাড়ি পাঠিয়ে দেন নবী হোসেন। চান্দিনা থেকে সিএনজি অটোরিকশা যোগে ওই ছাত্রীকে বাড়ি পৌঁছে না দিয়ে সন্ধ্যায় গ্রামের একটি ধানের খেতে নিয়ে একাধিকবার ধর্ষণের চেষ্টা করে কাঠ মিস্ত্রি নবী। ব্যর্থ হয়ে পরে ওই শিশুকে বাড়ির কাছে নিয়ে ছেড়ে দেন। শিশুর অভিভাবকরা আহত অবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। রাতে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বুধবার (৪ নভেম্বর) আহত ওই শিশুর নানা বুধবার জানান, আমার নাতনির শারীরিক অবস্থা ভালো নয়। চিকিৎসা চলছে। পুলিশকে সবকিছু অবহিত করেছি, সন্ধ্যায় চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে। 

চান্দিনা থানার ওসি শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, মেয়েটিকে রাতে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর বিষয়টি জেনেছি। তারপর থেকে ঘটনার সাথে জড়িত নবী হোসেনকে গ্রেফতার করতে আমাদের অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা একটি মামলা হয়েছে। 






নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS