ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালন

author
Reporter

প্রকাশিত : Apr 23, 2026 ইং 145 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার মধ্যদিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এসময় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা শহরের রামঘাট কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলহত্যা দিবসটি পালন করা হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস মিয়া, জয়েন্ট সেক্রেটারী সাজ্জাদ হোসেন স্বপন, জয়েন্ট সেক্রেটারী আবদুল করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী দত্ত, দপ্তর সম্পাদক রূপক মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক মানিক মজুমদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফরাদুল মিজান, প্রচার সম্পাদক কামাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা নাসরিন আক্তার মুন্নিসহ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  




নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS