ঢাকা | | বঙ্গাব্দ

দেবিদ্ধারে বাসা থেকে তুলে নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

author
Reporter

প্রকাশিত : Mar 7, 2026 ইং 138 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দেবিদ্বারে বাড়ি থেকে তুলে নিয়ে এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার বিকালে সাগর ভৌমিক (১৯) নামে  একজনের বিরুদ্ধে  থানায় মামলা দায়ের করেন ভুক্তভোহী ওই ছাত্রীর মা। এরই মধ্যে বুধবার  বেলা সাড়ে ১১টার দিকে এসআই নাজমুল হাসানসহ একদল পুলিশ সদস্য অভিযুক্ত সাগর ভৌমিককে গ্রেফতার করেছে। এর আগে মঙ্গলবার পৌর এলাকার দাস পাড়ায় সাগর ভৌমিকের ভাড়াটে বাসায় এ ধর্ষণের ঘটনাটি ঘটে। অভিযুক্ত সাগর ভৌমিক দাসপাড়া এলাকার সুমন চন্দ্র ভৌমিকের ছেলে। ভুক্তভোগী ওই ছাত্রী দেবিদ্বার ইসলামিয়া ফাযিল মাদরাসার সপ্তম শ্রেণীতে পড়ে। বিপাড়া উপজেলার গোপালনগর 

মামলার এজহারে ওই ছাত্রীর মা উল্লেখ করেন,  অভিযুক্ত সাগর ভৌমিক হিন্দু পরিবারের ছেলে হয়ে আমার মেয়ে মাদরাসায় যাওয়ার আসার পথে বিভিন্ন সময়ে উত্যাক্ত করত। আমরা একাধিকার বাধা দিলেও সে শোনেনি। উল্টো আমাদের হুমকি দিতে থাকে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আমাদের বাসার সামনে থেকে মুখ চেপে তাঁর পাশ্ববর্তী নিজের ভাড়াটে বাসায় নিয়ে গিয়ে আটকে রেখে রাতভর ধর্ষণ করে। সকালে আমার মেয়েকে ঘটনাস্থল থেকে ছেড়ে দেয়। পরে আমার মেয়ে বাসায় এসে ঘটনা আমাকে বললে আমি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করি।  

 এ বিষয়ে  মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি প্রেম সংক্রান্ত বিষয়। তবে অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা সম্পর্কে জানা যাবে। 

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, ভুক্তভোগী ওই ছাত্রীর মায়ের অভিযোগের সাথে সাথে সাগড়র ভৌমিককে গ্রেফতার করা হয়েছে। সাগর ভৌমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর ছাত্রীর মা। সাগর ভৌমিক থানা হাজতে রয়েছে। ঘটনার সম্পর্কে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS