ঢাকা | | বঙ্গাব্দ

করোনাক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য

author
Reporter

প্রকাশিত : Mar 23, 2026 ইং 140 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য। এর মধ্যে উপ-উপাচার্য সপরিবারে আক্রান্ত।

শনিবার উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী'র করোনাক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর দফতরের এক কর্মকর্তা।

উপাচার্য দপ্তরের ওই কর্মকর্তা জানান, অধ্যাপক এমরান কবির চৌধুরীর করোনার নমুনা পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। শারীরিক কোনো ত্রুটি নেই। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে গত সপ্তাহে সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী। তিনিও নিজ বাসায় আইসোলেশনে আছেন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS