ঢাকা | | বঙ্গাব্দ

হতদরিদ্র ও শীতার্তদের মাঝে এমপি সীমার শীতবস্ত্র বিতরণ

author
Reporter

প্রকাশিত : Mar 2, 2026 ইং 92 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন কুমিল্লার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতান সীমা।

বৃহস্পতিবার তার নিজস্ব কার্যালয়ে কুমিল্লা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে হত দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এমপি আঞ্জুম সুলতানা সীমা কুমিল্লা উইমেন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি।

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উইমেন্স চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সায়মা খান,  ডাইরেক্টর নূরজাহান আক্তার চামেলী, ডাইরেক্টর সাকিলা ইয়াসমিন সুখী, কুমিল্লা চেম্বার অব কমার্সের সেক্রেটারি ইসরাত জাহান লাকীসহ সদস্যবৃন্দ।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS