ঢাকা | | বঙ্গাব্দ

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদসহ দুজনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা

author
Reporter

প্রকাশিত : Apr 24, 2026 ইং 136 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি ও বিতর্কিত অনুষ্ঠানের উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ বিরুদ্ধে মামলার আবেদন করেছেন কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

রবিবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মামলাটির আবেদন করেন কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে সিনিয়র উপদেষ্টা এডভোকেট আতিকুল ইসলাম। কুমিল্লা আদালতের আমলি আদালত-১ এর বিচারক মাজহারুল ইসলাম মামলাটি আমলে নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট তাইমুল হক রিংকু জানান, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি ব্যারিষ্টার জাইমা রহমানকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আমরা তিনটি ধারায় মামলার আবেদন করেছি। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS