ঢাকা | | বঙ্গাব্দ

কাউন্সিলর সোহেলসহ জোড়া খুন মামলায় এবার মাসুম গ্রেফতার

author
Reporter

প্রকাশিত : Mar 23, 2026 ইং 141 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র সৈয়দ মোঃ সোহেলকে নিজ কার্যালয়ে ঢুকে গুলি করে হত্যার ঘটনায় আরও এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মাসুম। মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি সে। মাসুম নগরীর সংরাইশ এলাকার মঞ্জিল মিয়ার ছেলে। 

বৃহস্পতিবার দুপুর ১টায় কুমিল্লার চান্দিনা থেকে পুলিশ মাসুমকে গ্রেফতার করে। 

এর আগে বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা এজাহারভুক্ত ৪ নম্বর আসামি সুমন নামে একজন গ্রেফতার করে র‌্যাব। সুমন শহরের সুজানগর পূর্ব পাড়া বৌবাজার এলাকার মৃত কানু মিয়ার ছেলে।

মাসুমের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার জানান, কাউন্সিলর সোহেলসহ জোড়া খুন মামলায় এজাহারভুক্ত ৯ নম্বর আসামি মাসুমকে জেলার চান্দিনা উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার দিবাগত গভীর রাতে নিহত কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে হত্যা মামলাটি করেন। মামলায় শহরের সুজানগর বৌবাজার এলাকার মৃত জানু মিয়ার ছেলে ‘মাদক ব্যবসায়ী’ শাহ আলমকে প্রধান আসামি করে এজহার নামীয় ১১ জনসহ মোট ২১ জনকে আসামি করা হয়। 

উল্লেখ্য, গত সোমবার নগরীর পাথরিয়াপাড়ায় ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র সৈয়দ মোঃ সোহেলের কার্যালয়ে বৃষ্টির মতো গুলি করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের গুলিতে কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা নিহত। গুলিবিদ্ধ হয় আরো ৬জন। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS