ঢাকা | | বঙ্গাব্দ

চলে গেলেন কাউন্সিলর ফটো

author
Reporter

প্রকাশিত : Feb 7, 2026 ইং 108 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আবির আহমেদ ফটো ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মঙ্গলবার বেলা ১২ টায় কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মঙ্গলবার বাদ মাগরিব কুমিল্লা হাইস্কুল মাঠে কাউন্সিল ফটোর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন তাঁর সন্তান রায়হান আহমেদ। 

কাউন্সিলর আবির আহমেদ ফটো কুমিল্লা পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ৩ বার পৌর কমিশনার এবং বর্তমানে সিটি কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। আবির আহমেদ ফটো বীরমুক্তিযোদ্ধা শহীদ সৈয়দ আবদুল হামিদের সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS