ঢাকা | | বঙ্গাব্দ

সাংসদ সীমার উদ্যোগে আ’লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

author
Reporter

প্রকাশিত : Feb 7, 2026 ইং 137 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে কুমিল্লা নগরীর মডার্ন কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের  সাবেক যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম সিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা বারের সাবেক পিপি এড গোলাম ফারুক, এড মাসুদ সালাউদ্দিন, মহানগর আওয়ামী লীগ নেতা পাপন পাল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মানিক খন্দকার, সদস্য খাদেম মোঃ ফিরোজ, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিতা সিকদার, সাধারন সম্পাদক আইরিন আহম্মেদ, ১৬নং  ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর  হোসেন বাবুলসহ যুবলীগ ও ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS