নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গণপরিষদের সদস্য সর্বজন শ্রদ্ধেয় আবদুল আউয়ালের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২৮অক্টোবর) বাদ আসর কুমিল্লার কান্দিরপাড়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ মাহফিলের আয়োজন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আশিকুর রহমান ভূঁইয়া জুয়েল, এড. আবদুল আলীম, জেলা যুবলীগ নেতা মোস্তফা কামাল মোস্তাফিজ, জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব রবিউল হাসান পারভেজ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা সাইদুর রহমান।