মোঃ হুমায়ুন কবির মানিক
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইদুর রহমান দুলালের উদ্যোগে স্থানীয় দুস্থ-অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে বিপুলাসার ইউনিয়নের বিভিন্ন এলাকার সহস্রাধিক দুস্থ-অসহায় পরিবার এবং করোনায় কর্মহীন অটোরিকশা চালকদের মাঝে ঈদ বস্ত্র, সেমাই-চিনি ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় সমাজসেবক মোস্তাফিজুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার সাইফুর রহমান সুমন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোঃ হুমায়ুন কবির মানিক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে করোনাকালে বিপাকে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে একাধিকবার খাদ্য সামগ্রী বিতরণ, রমজানের শুরুতে ইফতার সামগ্রী বিতরণ এবং স্থানীয় কমিউনিটি ক্লিনিকগুলোতে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল।