ঢাকা | | বঙ্গাব্দ

মা-বাবার কবরের পাশে সমাহিত সংসদ সদস্য আবদুল মতিন খসরু

author
Reporter

প্রকাশিত : Apr 20, 2026 ইং 114 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

গ্রামের বাড়ি মিরপুর পারিবারিক কবরাস্থনে মা-বাবার কবরের পাশেই দেশের বিশিষ্ট আইনজীবি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপিকে সামাহিত করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চম ও শেষ জানাজা শেষে এই বর্ষীয়ান রাজনীতিবিদের দাফন সম্পন্ন করা হয়।

দাফন সম্পন্নের বিষয়টি নিশ্চিত করেছেন আবদুল মতিন খসরুর ছোট ভাই কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল মমিন ফেরদৌস।

বুধবার (১৪ এপ্রিল) বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ বারের সংসদ সদস্য আবদুল মতিন খসরু ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর সংসদ সদষ্যের মরদেহ ১ম জানাজার জন্য বৃহস্পতিবার নেয়া হয় ঢাকার বকশি বাজার আলিয়া মাদ্রাসা মাঠে। সাড়ে ৮টায় জানাজা শেষে সকাল ১০ টায় বাংলাদেশ সপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ কুমিল্লা নিয়ে আসা হয়। পরবর্তীতে তার নির্বাচনি আসন কুমিল্লার বুড়িচং কলেজ মাঠে বাদ যোহর তৃতীয়, বিকাল ৪টায় ব্রাহ্মণপাড়া হাই স্কুল মাঠে চতুর্থ এবং বাদ আসর গ্রামের বাড়ি ব্রাহ্মণপাড়া মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ম জানাজা শেষে দাফন করা হয়।

প্রতিটি জানাজার আগে এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।  

বর্ষীয়ান এই রাজনীতিবিদের পরিবার সূত্রে জানা যায়, গত ১০ ও ১১ মার্চ নির্বাচনের পর ১৫ মার্চ করোনা টেস্ট করাতে দেন তিনি। ১৬ মার্চ সকালে রিপোর্ট পজিটিভ পাওয়ার পর হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে নেওয়া হয়েছিলো। কিন্তু পরবর্তীতে অবনতি হওয়ায় তাকে ফের আইসিইউতে নেওয়া হয়। মঙ্গলবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS