ঢাকা | | বঙ্গাব্দ

হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগারে নারী ঝুলন্ত লাশ

author
Reporter

প্রকাশিত : Feb 15, 2026 ইং 126 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগার থেকে সাজেদা বেগম (৬২) নামে একজন রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের শৌচাগারে ভীমের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে নিশ্চিত করেন হোমনা থানা পুলিশ। 

নিহতের সাজেদা বেগমের বাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের ডহরগোপ গ্রামে। তার বাবার নাম শাহাব উদ্দিন।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সালাম সিকদার জানান, গত জানুয়ারি মাসের ১৮ তারিখ সকাল সোয়া ১১টার দিকে শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন সাজেদা বেগম। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার দুপুরে প্রকৃতির ডাকে সাড়া দিতে মহিলা ওয়ার্ডের শৌচাগারে যান সাজেদা বেগম। অনেকণ সময় পেরিয়ে গেলেও তিনি বের না হওয়ায় ও দরজা বন্ধ থাকায় অন্যান্য রোগীরা হাসপাতালের শৌচাগারের ভেন্টিলেটর দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে হাসপাতাল কর্তৃপ পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

অতিরিক্ত পুলিশ সুপার (হোমনা সার্কেল) মো. ফজলুল করিম জানান, প্রাথমিকভাবে ওই নারী করেছে বলে আমরা ধারণা করছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিন্তারিত জানা যাবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS