ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় ২৯ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

author
Reporter

প্রকাশিত : Mar 11, 2026 ইং 105 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় ট্রাকে ইয়াবা ট্যাবলেট পরিবহনকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৯ হাজার ০৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় ইয়াবা পরিবনের ট্রাকটিও। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলো, চট্টগ্রাম জেলার হালিশহর উপজেলার মধ্যরামপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে মো. শাহীন (৫০) এবং একই গ্রামের মৃত ফজল আহমেদের ছেলে জহির আহমেদ (৫৫)।  

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত কুমিল্লাসহ দেশে বিভিন্ন স্থানে ইয়াবাসহ নানা ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS