ঢাকা | | বঙ্গাব্দ

চান্দিনা পৌর নির্বাচনে ইভিএম ভোগান্তি 

author
Reporter

প্রকাশিত : Mar 22, 2026 ইং 108 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক  

কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানে ভোটারদের বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রতিটি ভোটের জন্য গড়ে ৫/৬ মিনিট সময় ব্যয় হচ্ছে।  মাঠ পর্যায়ে ইভিএম নিয়ে ব্যপক প্রচারণা না থাকায় ভোট গ্রহণে দায়িত্বরতদের অনেকটা গলদঘর্ম অবস্থার সৃষ্টি হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে সরেজমিনে গিয়ে চান্দিনার পৌরসভার হাড়ং উচ্চ বিদ্যালয়, রারীরচর ও বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে  গিয়ে দেখা যায়  মাঠে মহিলা ও পুরুষ ভোটারদের ব্যপক উপস্থিতি।  ভোটারদের অভিযোগ বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীদের লোকজন ইভিএম বিষয়ে তাদের ভোট দেয়ার পদ্ধতি না জানানোর কারণে ভোট দিতে দেরী হচ্ছ। 
বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়  ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আতিক উল্লাহ জানান, ভোট কেন্দ্রে আমরা ইভিএম বিষয়ে ভোটারদের জন্য প্রদর্শনীর আয়োজন করে ছিলাম, এতে অধিকাংশ ভোটার আসেনি, তাই ভোট প্রদানে আমাদের কে ভোগান্তিতে পড়তে হয়েছে।
উল্লেখ্য এ পৌরসভায় ৯ টি ওয়ার্ডে ১৫ টি কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩১ হাজার ৮৪৮  জন। এর মধ্যে  পুরুষ  ভোটার ১৫ হাজার ৬৭৮ এবং মহিলা  ভোটার ১৬ হাজার ১৭০ জন।




নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS