ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় প্রতিবন্ধীদের মাঝে আঞ্জুমানের কম্বল ও ত্রাণসামগ্রী বিতরণ

author
Reporter

প্রকাশিত : Mar 10, 2026 ইং 139 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

আঞ্জুমান মুফিদুল ইসলাম কুমিল্লা শাখার উদ্যোগে এবং প্রধান কার্যালয়ের সৌজন্যে কম্বল ও কুমিল্লা জেলা প্রতিবন্ধী মানবিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় ত্রাণসামগ্রী প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়েছে। বুধবার নগরীর টমছমব্রিজ আঞ্জুমান মুফিদুল ইসলাম কুমিল্লা শাখায় এই কম্বল ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। 

বিতরণ অনুষ্ঠানে আঞ্জুমান মুফিদুল ইসলাম কুমিল্লার শাখার ভাইস চেয়ারম্যান ও সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লার সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি। 

এসময় উপস্থিত ছিলেন, আঞ্জুমান মুফিদুল ইসলামের সেক্রেটারী কাজী আবুল হাশেম, জয়েন্ট সেক্রেটারী নাছির উদ্দিন আহমেদ, কোষাধক্ষ্য আমান উদ্দিন আখন্দ টিপু, নির্বাহী সদস্য আবদুল মান্নান বাবুল, রায়হান রহমান হেলেন ও সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন, আঞ্জুমান মুফিদুল ইসলামের এতিমখানার হুজুর হাফেজ মাও. মো. আবদুল্লাহ।   



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS