কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

মেয়াদোত্তীর্ণ মদ পান করে ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যু

author
Reporter

প্রকাশিত : Jan 9, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ বিয়ার (মদ) পান করে এক ছাত্রলীগ নেতা ও তার ব্যক্তিগত গাড়িচালকসহ ৩ জন মারা গেছেন। শুক্রবার রাত থেকে শনিবার (৯ জানুয়ারি) দুপুর পর্যন্ত স্থানীয় ও ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। তাদের সঙ্গে মদপান করে অসুস্থ আরও দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মারা যাওয়া ৩ জন হলেন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ভাই ও উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বাবু, তার ব্যক্তিগত গাড়িচালক তোফাজ্জল হোসেন ও পিরোজপুর ইউনিয়নের প্রতাপনগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে মহসিন ।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বাবু নিজ এলাকায় মেঘনা হোলসিম সিমেন্ট কারখানার সামনে তার ব্যক্তিগত অফিসে ছয় সাতজন যুবককে নিয়ে বিয়ার পান করেন। মেয়াদোত্তীর্ণ বিয়ার পানের পর তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় মধ্যরাতে ছাত্রলীগ নেতা জাহিদুর রহমান বাবুসহ অসুস্থ অন্যান্যদের রাজধানীর কয়েকটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল ও মহসিনের মৃত্যু হয়। শনিবার দুপুরে মারা যান উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বাবু। একই গ্রামের কামাল মিয়ার ছেলে জিসান (২৫) মালিবাগের একটি ক্লিনিকে লাইফ সাপোর্টে রয়েছেন বলে পরিবারের স্বজনরা নিশ্চিত করেছেন। এদিকে তিনজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ছাত্রলীগ নেতা জাহিদুর রহমান বাবুসহ ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ইতোমধ্যে পারিবারিকভাবে মৃত দুজনের লাশ দাফন করা হয়েছে। ঠিক কীভাবে তাদের মৃত্যু হয়েছে খতিয়ে দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab