ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লা নগরীকে ক্লিন ও গ্রিন সিটি করতে ৪শ কোটি টাকা বরাদ্দ

author
Reporter

প্রকাশিত : Mar 27, 2026 ইং 134 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

মাসুদ আলম

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) সিজিপির ৩২টি প্রকল্পের কাজ পরিদর্শন করা হয়েছে। ২০১৭ থেকে ২০২১ জুন অর্থ বছরে পর্যন্ত সাড়ে ৩শ কোটি টাকার চলমান কাজের গুণগতমান এবং অগ্রগতির খোঁজ খবর নেন প্রকল্প পরিচালকসহ কর্মকর্তারা। মঙ্গলবার দিনব্যাপী নগরীর বদরপুর ও কোটবাড়িসহ একাধিক সড়ক, ড্রেন, কালভার্ড, ফুটপাত ও সুপিয় পানির নলকুপের কাজ পরিদর্শন করেন। 

এসময় উপস্থিত ছিলেন, সিজিপির প্রকল্পের পরিচালক গোলাম মোস্তফা, ডেপুটি টিম লিডার শফিউল আলম ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া। 

এর আগে কুমিল্লা সিটি কর্পোরেশন ভবনে সিটি মেয়র মনিরুল হক সাক্কুর সাথে পরিদর্শনে আসা কর্মকর্তারা চলমান প্রকল্পের মান ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এসময় কুমিল্লা নগরকে “ক্লিন সিটি, গ্রীন সিটি” গড়ার লক্ষে নগরীর অবকাঠামোগত উন্নয়নসহ ড্রেন ও কালবার্ড ও সড়কে সৌন্দর্যবর্ধনে আগামী অর্থ বছরে আরও ৪শ কোটি টাকার বিশাল একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান। 

এরপর দিনব্যাপী পরিদর্শন শেষ সিজিপির প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা সাংবাদিকদের সাথে বলেন, ২০১৭ থেকে ২১ জুন পর্যন্ত ৩২ প্রকল্পের প্রায় ৯০ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের সাড়ে ৩শ কোটি টাকার কাজের সার্বিক উন্নয়ন সন্তোষজনক। এই সিটির অবকাঠামোগত উন্নয়নের জন্য জাইকা ও বাংলাদেশ সরকারের যৌথ ব্যবস্থাপনায় আগামী অর্থবছরে আরও ৪শ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 

এসময় আরও উপস্থিত ছিলেন, ঠিকাদার এনামুল হক ও বাদল সরকার প্রমুখ। 




নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS