ঢাকা | | বঙ্গাব্দ

ট্রাক চালানোর আড়ালে মাদক পাচার, ২৭ হাজার পিস ইয়াবাসহ তিন পাচারকারী গ্রেফতার

author
Reporter

প্রকাশিত : Apr 10, 2026 ইং 152 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লা এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করতেন মেহেরাজ, মহিউদ্দিন ও আমির হোসেন। মেহেরাজ ট্রাক চালক। তার নেতৃত্বে চলছিল এই ইয়াবা পাচার কাজ। আরও সহযোগি হিসেবে রাখতেন মহিউদ্দিন ও আমির হোসেনকে। শুক্রবার (১৮ ডিসেম্বর) র‌্যাবের অভিযানে ২৭ হাজার ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয় ওই তিন মাদক ব্যবসায়ী। তাদের ইয়াবা ট্যাবলেট পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকও জব্দ করা হয়। র‌্যাব অভিযানটি পরিচালনা করে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজারস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে হোটেল রায়হান স্টোরের সামনে। 

গ্রেফতারকৃতরা হলেন, ট্রাক চালক মোঃ মেহেরাজ হোসেন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বীরবীরি গ্রামের সাইফুল ইসলামের ছেলে (২৪), মোঃ মহিউদ্দিন (১৯) কক্সবাজার  জেলার টেকনাফ উপজেলার কচুবনিয়া  গ্রামের জহির আহম্মেদের ছেলে এবং মোঃ আমির হোসেন (২৬) চট্টগ্রাম জেলার বাশখালী উপজেলার শেখের খিল গ্রামের মৃতঃ লালু মিয়ার ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি ট্রাকে ট্রাক তল্লাশি করে ২৭ হাজার ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার করা ট্রাক চালকসহ তিন মাদক ব্যবসায়ীকে। আসামীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। 

আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS