নিজস্ব প্রতিবেদক
চট্টলবীর আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের হেফজখানায় চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের উদ্যেগে কোরআন খতমের আয়োজন করা হয়েছে। ফজরের নামাজের শেষে প্রায় ২৬ জন হাফেজ মিলে কোরআন খতম শুরু করেন। যোহরের নামাজের সময় এসে পবিত্র খতম শেষ হয়। খতম শেষে চবি ছাত্রলীগের নেতা কর্মীরা এসে প্রায় ত্রিশ জন হাফেজ সহ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে। দোয়া শেষে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল হাফেজদের মাঝে খাবার বিতরণ করে। তারপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আনাছে কানাছে বিশ্ববিদ্যালয়ের রিক্সওয়ালাদের মাঝে খাবার বিতরণ করেন।
এর পর চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, বিশ্ববিদ্যালয়ের নেতা কর্মীদের নিয়ে প্রিয় নেতার কবরে জান, সেখানে কবর জিয়ারত সহ মোনাজাত করেন। বঙ্গবন্ধু, শেখ হাসিনা চট্টলরত্ন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ সারা দেশের করোনা আক্রান্ত এবং করোনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করা হয়।
এই বিষয়ে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, শত সহস্র বছরে একবারই মহিউদ্দিন চৌধুরীরা আসেন, উনি কোনো দল, গোষ্টী, সম্প্রদায় কিংবা বংশের নয়। উনি সবার, সকল সাধারণ মানুষের, মানুষ হৃদয় জয় করেই উনি চট্টলার সিংসাহনে বসেছেন। এমন মহান ব্যক্তির প্রয়াণে ক্ষতি, আমাদের কাছে সবসময়ই অপূরণীয়। তাই আল্লাহ যেনো উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, তার জন্যই আমাদের এই খতম, মিলাদ ও দোয়ার আয়োজন।
এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, সবেক সম্পাদক হেমায়েত হোসেন হিমু, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক শায়ন দাস গুপ্ত, সহ সম্পাদক শরীফ উদ্দিন, ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল নাহিয়ান রাফি, খন্দকার রফিক, সাদাফ খান, শফিকুল ইসলাম, সুজয় বড়ুয়া, ইখলাস উদ্দিন শুভরাজ, হোসাইন, তায়েফ সনৌজ সহ শতাধিক নেতা কর্মী।