ঢাকা | | বঙ্গাব্দ

পিকআপ-অটোরিকশার সংঘর্ষে অটোচালক নিহত

author
Reporter

প্রকাশিত : Apr 1, 2026 ইং 155 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

চাঁদপুর সংবাদদাতা

চাঁদপুরের মতলব দক্ষিণে পিকআপ ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলাম (৩৫) নামে এক অটোচালক নিহত হয়েছে। নিহত নুরুল ইসলাম মতলব উত্তর উপজেলার টরকি গ্রামের মজিবুর রহমানের ছেলে। খবর পেয়ে পুলিশ পিকআপ ভ্যান চালক টিপু সুলতানকে আটক করেছে। সোমবার (২২ নভেম্বর) উপজেলার মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের খর্গপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় উপজেলার খর্গপুর থেকে নারায়ণপুর বাজারের উদ্দেশে ছেড়ে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে সিলেন্ডার গ্যাসের বোতল বোঝাই একটি পিকআপ গাড়ি নারায়ণপুর বাজার থেকে নায়েরগাঁও’র দিকে যাচ্ছিল। পথে খর্গপুর নামক স্থানে বেপরোয়া গতির পিকআপ ভ্যান দ্রুতগতিতে একটি সিএনজিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে গুরুত্বর আহত অটোরিকশা চালক মো. নুরুল ইসলামকে হাসপাতালে নেওয়া পথে মারা যান। এ সময় অটোরিকশার যাত্রী সুলতানা আক্তারকে (২৫ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জন্য পাঠানো হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, নিহত অটোচালকের লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পিকআপ গাড়ি ও অটোরিকশো থানায় আনা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS