ঢাকা | | বঙ্গাব্দ

বিএনপিকে নির্বাচনে আসতে উৎসাহিত করবো, জ্বালাও পোড়াও মানুষ মেনে নেবে না - এলজিআরডি মন্ত্রী

author
Reporter

প্রকাশিত : Feb 20, 2026 ইং 102 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

বিএনপিকে নির্বাচনে আসতে উৎসাহিত করবো উল্লেখ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তাদের নির্বাচনে আসার বিষয়ে আমাদের সব সময় আহ্বান ছিল। এখনও আমরা বিএনপিকে নির্বাচনে আসতে উৎসাহিত করবো। দেশের সংবিধান মানবেন না, দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতি কোন সম্মান প্রদর্শন করবেন না, নির্বাচনে অংশগ্রহণ করবেন না। জ্বালাও পোড়াও করবেন? এটা এদেশের মানুষ মেনে নেবেনা। 

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট কুমিল্লা-৯ (লাকসাম- মনোহরগঞ্জ) আসনে সংসদীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 

এসময় মন্ত্রী, অতীতে বিএনপি নির্বাচন করতে দেবে না বলে অগ্নিসন্ত্রাস করেছিল। মানুষ পুড়িয়ে মেরেছিল। এমন লজ্জাজনক ঘটনার অভিজ্ঞতা এদেশে মানুষের ছিল না। পরবর্তীতে মানুষ তাদের মোকাবেলা করেছিল। অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক এ অভিজ্ঞতা মোকাবেলা করার শক্তি সামর্থ্য বাংলাদেশের মানুষ অর্জন করেছে। যারা অগ্নি সন্ত্রাস করেছে তারা আজ অনেক দুর্বল। তারা যখন সবল ছিল, অনেক শক্তিশালী ছিল তখন বাংলাদেশের মানুষ তাদের মোকাবেলা করেছিল। এখন বাংলাদেশের মানুষ তাদের মোকাবেলাও করে না। তাই হরতাল এবং অবরোধের নামে তাদের কর্মসূচির সাথে মানুষের সম্পৃক্ততার কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। 

এসময় মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাইয়ুম, উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, লাকসাম পৌর মেয়র আবুল খায়েরসহ অন্যরা উপস্থিত ছিলেন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS