ঢাকা | | বঙ্গাব্দ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষাকে তৃণমূলে পৌঁছাতে সেমিনার

author
Reporter

প্রকাশিত : Apr 20, 2026 ইং 140 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দেবীদ্বারে "চতুর্থ শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিতে চাকরি নিয়ে শঙ্কা ও তরুণদের ক্যারিয়ার পরিকল্পনা" শীর্ষক এক  সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার দেবিদ্বারের এবিএম গোলাম মোস্তাফা পৌর মিলনায়তনে উপজেলা প্রশাসন ও হাজী ফজলুল হক পলিটেকনিক ইনষ্টিটিউট এর যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে  সেমিনারে মূখ্য আলোচক ছিলেন,  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মোহাম্মদ আবুল খায়ের, কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আবদুল ওয়াহিদ মো: সালেহ, দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুজ্জামান মজুমদার।

এই সেমিনারে দেবিদ্বার উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং ফ্রিল্যান্সারগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে  এমএ খায়ের তাঁর পিতার নামে ২০১৯ সালে কুমিল্লার দেবিদ্বারে এই পলিটেকনিক ইনষ্টিটিউট প্রতিষ্ঠা করেন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS