ঢাকা | | বঙ্গাব্দ

মনোহরগঞ্জ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রনেতা কামাল হোসেন

author
Reporter

প্রকাশিত : Apr 21, 2026 ইং 110 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কর্মীবান্ধব সাবেক ছাত্রনেতা কামাল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। 

বুধবার মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের স্বাক্ষরিত একটি চিঠিতে কামাল হোসেনকে সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি ঘোষণা করেন। 

কর্মীবান্ধব নেতার এমন অর্জনে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ঘোষণায় বলা হয়েছে, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কাঙ্খিত স্বপ্ন ও বিশ্ব শান্তির অগ্রদূত

বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা জনাব মোঃ তাজুল ইসলামএমপি'র সকল সিদ্ধান্ত বাস্তবায়নে চলমান গণতন্ত্রকে মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর অর্পিত সাংগঠনিক দায়িত্ব ও কর্তব্য আপনি সততা ও নিষ্ঠার সাথে পালন করবে কামাল হোসেন। 

উল্লেখ্য, কামাল হোসেন সবশেষ মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। এর আগে তিনি মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ছিলেন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS