নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় র্যাবের করা অস্ত্র মামলায় এক আসামির ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এ রায় দেন কুমিল্লা অতিরিক্ত দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১০ এর বিচারক জাহাঙ্গীর হোসেন।
কারাদণ্ড প্রাপ্ত আসামি মোঃ মাসুম বিল্লাহ। ২০১০ সালের ২৭ নভেম্বর রাতে ঢাকা-চট্টগ্ৰাম মহাসড়কের কুমিল্লার দাউাকান্দিতে মেঘনা-গোমতি সেতুর টোল প্লাজায় মাসুম বিল্লাহকে অস্ত্র ও ২টি কার্তুজসহ আটক করে র্যাব। পরে র্যাব বাদি হয়ে মামলা করে।
মঙ্গলবার শুনানি শেষে আসামি মোঃ মাসুম বিল্লাহকে দোষী সাব্যস্থ হলে আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়।
বিষয়টি নিশ্চিত করেন, রাষ্ট্রপক্ষে আইনজীবী অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ রফিকুল ইসলাম।