ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক বন্ধ করে আওয়ামী লীগের সম্মেলন

author
Reporter

প্রকাশিত : Mar 10, 2026 ইং 153 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ওপর পেন্ডেল করে সম্মেলন করছে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৮ নভেম্বর) কুমিল্লার দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলস্থল লালমাই উপজেলার বাগমারা এলাকায় গিয়ে দেখা যায় এমন দৃশ্য।

জানা গেছে, কুমিল্লা -নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক দিয়ে চলাচল করা বাস গুলি কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজার দিয়ে নোয়াখালী প্রবেশ করছে। অতিরিক্ত গাড়ির চাপে কিছুস্থানে যানজট লাগলেও তা স্থায়ী নয়।

এ বিষয়ে কুমিল্লার লাকসাম হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইমন চৌধুরী বলেন, আমরা মুদাফরগঞ্জের সড়ক ক্লিয়ার রেখেছি। এখনও মাঠে আছি। শুনেছি মানুষ বেশি হওয়াতে কিছু মানুষ রাস্তাতেই অবস্থান নিয়েছে। 

সম্মেলনে ভার্চুয়ালি উদ্বোধনী বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধান অতিথি ছিলেন শেখ ফজলুল করিম সেলিম এমপি, প্রধান বক্তার বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি ও অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল ও সমাবেশ পরিচালনায় আছেন সাবেক রেলপথ মন্ত্রী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS