ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় এমপি সীমার উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিন উদযাপন

author
Reporter

প্রকাশিত : Mar 11, 2026 ইং 136 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনের মধ্যদিয়ে কুমিল্লায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া কুমিল্লা জেলা ডিপ্লোমা নার্স অ্যাসোসিয়েশনসহ জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করে। 

বুধবার সকালে কুমিল্লা নগরীর মডার্ণ কমিউনিটি সেন্টারে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা এমপি'র উদ্যোগে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতাকর্মীরা কেক কেটে নেত্রীর ৭৬ তম জন্মদিন পালন করেন। এ সময় তারা প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

জন্মদিন পালন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ও জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS