ঢাকা | | বঙ্গাব্দ

'কুমিল্লা সিটির ভোটে প্রশাসন কাজ করেছে লুটেরা গোষ্ঠীর পক্ষে'

author
Reporter

প্রকাশিত : Mar 14, 2026 ইং 102 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় ঈদের নামাজ শেষে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি সাংবাদিকদের প্রশ্ন করেছেন, প্রশাসন দুর্নীতি করে সাংবাদিকরা বলতে পারেনা কেন? ভোটের (কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন) দিন লুটেরা গোষ্ঠীর পক্ষে প্রশাসন কাজ করেছে। এগুলা বলতে পারেন না কেন?

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮ টার জামায়াতে নামাজ আদায় করে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, ভোটের দিন কুমিল্লার কোথাও কোন গন্ডগোল হয়নি। কেউ কি গন্ডগোলের চিত্র দেখাতে পারবেন? তাহলে ১৪ জনকে জেল দিল কেন? দুর্নীতির অর্থের কারণে দিয়েছে এসব। এদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত হবে। 

ঈদ জামায়াতে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান, কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র আরফানুল হক রিফাতসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS