ঢাকা | | বঙ্গাব্দ

লাকসামে কাপড় শুকানোর তারে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

author
Reporter

প্রকাশিত : Mar 10, 2026 ইং 126 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার লাকসামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (২৮ জুন) বিকেলে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের সাহেব পাড়া গ্রামে দুর্ঘটনা ঘটে। নিহতের চাচা ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হয়েছেন সাহেব পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে কামাল উদ্দিন (৫০) ও তার স্ত্রী রিনা আক্তার (৩৫)। তাদের এক মেয়ে ও দুই ছেলে আছেন

স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন দুপুরে গোসল করে এসে জামা কাপড় শুকোতে দেয়ার জন্য ঘরের সামনে টানানো জি আই তারে কাপড় মিলতে যান। এসময় জিয়াই তার আগে থেকে  বিদ্যুৎস্পৃষ্ট থাকায় সে স্পষ্ট হন। তাকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখে  বাঁচাতে যান স্ত্রীর রিনা। পরে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন  জানিয়েছেন, দুজনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উত্তর বিষয়টি শুনেছি। তারা সম্পর্কে স্বামী স্ত্রী। পুলিশ ঘটনাস্থলে আছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS