ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লার চকবাজারে ৮ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করে বিক্রি

author
Reporter

প্রকাশিত : Apr 23, 2026 ইং 136 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় আট হাজার তিন'শো ৬৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা। এসময় বেশি দামে তেল বিক্তি করায় দুইটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১২ মে) এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা নগরীর তেল উদ্ধার করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

তিনি জানিয়েছেন, বেশি দামে তেল বিক্রি করায় কু‌মিল্লার চকবাজা‌র এলাকার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স গঙ্গেশ্বরী স্টোর ও মেসার্স সাহা ট্রেডিংকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেসার্স রাধাবল্লব সাহা স্টোরের গুদামঘরে দুই হাজার ৬৫২ লিটার ও প্রশান্ত এন্টারপ্রাইজ এর গুদামঘরে পাঁচ হাজার ৭১২ লিটার তেল উদ্ধার করা হয়। তাদের দুজনই বৈধভাবে তেল বিক্রি করছিলেন এবং তাদের বৈধ কাগজপত্র ছিল। কিন্তু তারা তেল গুলো জমিয়ে রেখেছেন। যে কারণে আমরা দাঁড়িয়ে থেকেই তাদের দুই দোকানের জমানো সব তেল বিক্রি করিয়ে দিয়েছি।

যারা কুমিল্লার বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে চায় সেসকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS