
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় র্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭ হাজার ৬৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. নজরুল ইসলাম (২৮) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নোয়াগ্রাম গ্রামের মো: আবদুল হাকিমের ছেলে।
শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লার র্যাব-১১, সিপসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব তথ্যটি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।