ঢাকা | | বঙ্গাব্দ

পাওনা টাকার দ্বন্দ্বেই খুন হন দেলোয়ার, খুনি লক্ষণ আটক

author
Reporter

প্রকাশিত : Apr 17, 2026 ইং 110 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ময়নামতি টিপরা বাজারের একটি সেলুনে নৃশংস হত্যাকা-ের শিকার ভাঙারি ব্যবসায়ী দেলোয়ার হোসেনের ঘাতক সেলুন মালিক লক্ষণ চন্দ্র শীলকে আটক করেছে পুলিশ। রবিবার (২২ আগস্ট) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার চিতৌশি এলাকা থেকে খুনি লক্ষণকে আটক করা হয়। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরেই দেলোয়ারকে সেলুনে ডেকে এনে গলা ও পা কেটে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত শুক্রবার (২০ আগস্ট) রাতে ‘লক্ষণ হেয়ার কাটিং’ নামের ওই সেলুন থেকে দেলোয়ারের গলা ও পা কাটা বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয়। নিহত ভাঙ্গারী ব্যবসায়ী দেলোয়ার ব্রাহ্মণবাড়িয়া সরাইল এলাকার জাহের আলীর ছেলে। ঘটনার পরপরই সেলুনটির মালিক লক্ষণ চন্দ্র শীল পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে পিবিআই এর পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, দেলোয়ারের কাছে পাওনা ৩লক্ষ টাকা নিয়ে বেশকিছু দিন ধরেই দ্বন্দ্ব চলছিলো তাদের মধ্যে। লক্ষণের বক্তব্য অনুযায়ী পাওনা টাকা না দিয়ে উল্টো হুমকি ধমকি দেয়ার জেরেই দেলোয়ারকে ফোনে ডেকে এনে সেলুনে বসিয়ে বডি ম্যসেজ শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নৃশংস ভাবে হত্যা করে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS