নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীর ঠাকুরপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে শাহ জিলানী সুজন (৩৮) নামে এক যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যার বিচার চেয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে পরিবার। তাদের অভিযোগ রিপন নামে তাদের এক নিকটতম আত্মীয় সুজনকে গত ১২ সেপ্টেম্বর রাতে বাসা থেকে ডেকে নিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি ভর্তি করা হলে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সুজন চিকিৎসাধীন অবস্থায় মামলা করে।
সুজন কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকার মৃত সুবেদার আবদুল মতিনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া রামমালা রোড এলাকায় সুজন হত্যার বিচার চেয়ে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী সড়কে দাঁড়িয়ে হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন।
এসময় বোন লায়লা পারভীন দাবি করেন, তার ভাইকে নির্মমভাবে পিটিকে হত্যার অভিযুক্তরা হুমকি দিচ্ছেন। থানায় মামলা করতে উল্টো হেনস্তার শিকার হয়ে থানায় মামলা করতে না পেরে পরবর্তীতে আদালতে মামলা করেছেন। ভুক্তভোগী পরিবার সুজন হত্যাকারীদের বিচার চান।